শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ

সাভারে আসাদুজ্জামান খান কামালের মালিকানাধীন একটি কারখানায় লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পর সোমবার রাতে এই অভিযোগ ওঠে।

কারখানার কর্মচারিরা জানান, সোমবার রাত ৮ টার দিকে আশুলিয়ার মির্জা নগর এলাকায় সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড কারখানায় আসে অন্তত ২০ জনের একটি দল। তারা মোটরসাইকেলযোগে এসে প্রথমে মূল ফটকের সামনে ধাক্কাধাক্কি শুরু করে এবং কারখানার নিরাপত্তাকর্মীকে ফটক খুলে দিতে বলে। তারা কারখানার ভেতরে থাকা গরুর খামার সম্পর্কে খোঁজ-খবর নিতে থাকে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

 

  • সর্বশেষ