শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অসম্ভব, এ দেশে আর না’ পলাতক হাসিনা-হাছানের ফোনালাপ (ভিডিও)

ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক সদস্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমি কিন্তু থাকবো না, অসম্ভব, এ দেশে আর না।’

আজ শনিবার (২২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ফোনালাপটি ফাঁস হয়। হেলাল উদ্দিন নামে এক সাংবাদিক ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এই ফোনালাপ প্রকাশ করেন। হেলাল উদ্দিনের পোস্টটি ফেসবুকে নিজের ভেরিফায়েড  অ্যাকাউন্টে শেয়ার করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘‘আমি কারফিউ-টারফিউ দিলাম...। আমি কিন্তু ঠিক করছিলাম রাষ্ট্রপতির কাছে যাব... লিখে-টিকে (পদত্যাগপত্র) সব রেডি করছি... কারণ এভাবে মানুষ মাইরা থাকার কোনো মানে হয় না।’’

এসময় হাছান মাহমুদকে বলতে শোনা যায়, ‘‘ইমার্জেন্সি দেন।’’

জবাবে হাসিনা বলেন, ‘‘ইমার্জেন্সি দিয়ে লাভ হবে কী? যেটুকু রুল ওই টুকুই তো... এর বেশি হয় না। এই জন্য রাষ্ট্রপতির কাছে (পদত্যাগপত্র) দিয়ে আসলে... তারা যা কিছু করার করুক। কারণ এভাবে আর সম্ভব না। বলছি... ২৪ ঘণ্টা সময় নিতে... দেখা যাক কী করে...। আমি বলেছি... আমি কিন্তু থাকবো না, অসম্ভব, এ দেশে আর না।’’ উৎস: নিউজ২৪ ও ফেইস দ্যা পিপল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়