শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখনো শত্রুর নিশানায়: গোয়েন্দা মন্ত্রণালয়

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিদেশি শত্রুরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতে পারে।

গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব সতর্ক করে বলেছেন, 'শত্রুরা সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে চাইছে - কখনো হত্যাচেষ্টার মাধ্যমে, কখনো শত্রুতাপূর্ণ আক্রমণের মাধ্যমে।'

advertisement

মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের আগে খামেনির জীবনের ওপর হুমকি সৃষ্টি হয়েছিল।

খতিব সরাসরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে আরও বলেন, 'যারা জেনেশুনে বা অজান্তে এমন কাজ করে, তারা শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট।'

advertisement

এই বছরের শুরুর দিকে সংঘাতের সময় ইসরায়েল ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। কয়েকদিন পর যুক্তরাষ্ট্রও গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেয়।

যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড 'ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘর্ষ আরও তীব্র করার আশঙ্কায় সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় সায় দিয়েছিলেন' বলে খবর প্রকাশিত হয়েছিল। যদিও কোনো পক্ষ এসব বিষয় প্রকাশ্যে সেভাবে মন্তব্য করেনি।

advertisement

এই মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছিলেন, তিনি যুদ্ধের সময় খামেনির জীবনের জন্য বিশেষভাবে উদ্বিগ্ন এবং আশঙ্কা করেছিলেন।

জুলাই মাসে খামেনি জানিয়েছিলেন, যুদ্ধের সময় ইসরায়েলের আক্রমণের উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা, অস্থিরতা বপন করা এবং ব্যবস্থা উৎখাত করার জন্য মানুষকে রাস্তায় নামানো।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ