শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করে ধর্ম অবমাননা ও দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকায় ফরিদপুরের সালথায় শেখ আক্তার হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটককৃত পল্লী চিকিৎসক উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত রশিদ শেখের পুত্র। 

জানা যায়, শেখ আক্তার হোসেন গত শুক্রবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাউল শিল্পী আবুল সরকারের কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বাউল শিল্পীদের গানের কথা উল্লেখ করে মহান আল্লাহকে চোর বাটপার ও খুনি বলেন। এছাড়াও তিনি বর্তমান সরকারকে তালেবান সরকার বলেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শেখ আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মহান আল্লাহকে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার দায়ের করা মামলায় পল্লী চিকিৎসক শেখ আক্তার হোসেনকে গ্রেপ্তার করা করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়