শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের দাবি: যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হামাস, পাল্টা হামলায় পাঁচজন নিহত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী ‘হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে’ হত্যা করেছে।

এক্সে এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকার যেই অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনী পেছনে সরে গিয়ে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত রেখার অন্তর্ভুক্ত করেছে, সেই অঞ্চলগুলোর মধ্যে এ ঘটনা ঘটেছে।

advertisement

ইসরায়েল দাবি করেছে, ওই এলাকাগুলো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তুলনামূলকভাবে শান্ত থাকার কথা।

কিন্তু হামাসের এই আক্রমণ পরিস্থিতিকে আবারও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

advertisement

ইসরায়েলের পক্ষ থেকে আরো বলা হয়, ‘আজ হামাস আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ইসরায়েলের অধিকৃত অঞ্চলে একজন সন্ত্রাসীকে পাঠিয়ে আইডিএফ সেনাদের ওপর হামলা করেছে। জবাবে ইসরায়েল পাঁচজন শীর্ষ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে।’ 

নেতানিয়াহুর কার্যালয় আরো দাবি করে, ‘ইসরায়েল যুদ্ধবিরতিকে সম্পূর্ণরূপে সম্মান করেছে।

advertisement

কিন্তু হামাস তা করেনি। আমরা আবারও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে হামাসকে যুদ্ধবিরতির শর্তগুলোকে মেনে চলতে বাধ্য করানো হয়।’
সূত্র : এএফপি

  • সর্বশেষ