শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকে‌টে তাইজু‌লের ২৫০ উই‌কেট

স্পোর্টস ডেস্ক : টাইগার স্পিনার তাইজুল ইসলাম ঢাকা টেস্টের শেষ দিনে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন । টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে নিয়েছেন ২৫০ উইকেট। রোববার (২৩ নভেম্বর) মিরপুরে শেষ দিনে দেখেশুনেই ব্যাটিং করছিলেন আয়ারল্যান্ডের দুই ব্যাটার কার্টিস ক্যাম্পার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। কিন্তু হঠাৎই ছন্দ হারান ম্যাকব্রাইন। তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রাইন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নিয়ে কোন লাভ না হলে ম্যাকব্রাইনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরও একটি ইতিহাস গড়েন তাইজুল ইসলাম। স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক।

আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন এই স্পিনার। সাকিবের চেয়ে ৯ উইকেট পেছনে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু করেছিলেন তাইজুল। সিলেটে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে তিনি একটু এগিয়ে যান রেকর্ডের দিকে।

মিরপুরে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে স্পর্শ করেন সাকিবকে। দ্বিতীয় ইনিংসে শনিবার প্রথম উইকেট নিয়েই নিজেকে তুলে নেন সবার ওপরে। বাংলাদেশ সময় শনিবার রাতে সামাজিকমাধ্যমে তাকে শুভেচ্ছাও জানান সাকিব।

২০১৩ সালের নভেম্বরে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। সেই রেকর্ড তাঁর ছিল টানা এক যুগ।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে কারও দুই শ উইকেটও নেই বলে তাইজুলের রাজত্বও অনেক দিন চলার কথা। সাকিব তো মনে করেন, তাইজুল ৪০০ টেস্ট উইকেটের মালিকও হতে পারেন। ফেসবুকে সাকিব তাইজুলকে নিয়ে বলেছেন, ‘অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।

  • সর্বশেষ