শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে ‘দুর্বল’ দেশগুলোকে নিয়ে সি‌রিজ ফুটবল আয়োজনে ফিফা

স্পোর্টস ডেস্ক : আগামী বছর জুন মাসে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় কারা খেলবে, তার মধ্যে ৪২টি দেশ চূড়ান্ত। প্লে অফে খেলবে ৬টি দেশ। কিন্তু তার বাইরেও অসংখ্য দেশ রয়েছে, যারা তুলনায় ‘দুর্বল’। বিশ্বকাপের মঞ্চ থেকে বহু দূরে। সেই দেশগুলোর জন্য মার্চ-এপ্রিলের আন্তর্জাতিক ব্রেকের সময় ফের বিশেষ টুর্নামেন্ট আয়োজন করছে ফিফা। দু’বছর পর ফিরছে ফিফা সিরিজ ২০২৬।

আসলে যোগ্যতা অর্জন পর্ব মেটার পর ওই সময় প্রীতি ম্যাচ ছাড়া উপায় নেই। অন্যদিকে যে দলগুলো বিশ্বকাপ বা মহাদেশভিত্তিক টুর্নামেন্টগুলোর যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের সামনে কোনও লক্ষ্য থাকবে না। সেই দেশগুলোর তালিকা বেশ লম্বা। 

ফিফা অবশ্য ফুটবলকে সর্বজনীন করে তোলা ও বৈচিত্র্য বৃদ্ধির কথা জানিয়েছে। পুরুষ ও মহিলা উভয় দলই সেই টুর্নামেন্টে খেলবে। যে টুর্নামেন্টের মাধ্যমে দেশগুলোর ‘উন্নয়নের সম্ভাবনা’ বাড়িয়ে তোলার কথা বলা হয়েছে। আরও জানানো হয়েছে, বিশ্বকাপ যেমন ‘সফল’ দেশগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র, তেমনই বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলোকে একটা মিলনমঞ্চে আনা লক্ষ্য।

নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। অন্যদিকে পুরুষদের ফিফা সিরিজের ম্যাচগুলো আয়োজিত হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। 

এর মধ্যে অস্ট্রেলিয়া বা উজবেকিস্তান বিশ্বকাপে খেলবে। তবে কোন কোন দেশ ফিফা সিরিজে খেলবে, তা ঠিক করা হবে ২০২৬ সালের শুরুতে।

উল্লেখ্য, একই ধরনের একটি ‘পাইলট’ টুর্নামেন্ট ২০২৪ সালেও আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টে ৫টি দেশে মোট ২৪টি দেশ খেলেছিল। ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোতেও। শক্তিশালী ক্রোয়েশিয়া সেই টুর্নামেন্ট জিতেছিল। এবার ফিফা সিরিজে দল বাড়বে বলেই জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়