শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকের শততম টেস্টে দাপুটে জয়, আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের শততম টেস্টে জয়ের স্বাদ নিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আর তাতে আইরিশদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। 

আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া বাংলাদেশ গতকালই ১৭৬ রান খরচায় তুলে নিয়েছিল ৬ উইকেট। তখন আজ পঞ্চম দিনে সিরিজ জয় আর হোয়াইটওয়াশ করাটাকে সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল।

তবে আইরিশরা কাজটা মোটেও সহজ হতে দেয়নি। দিনের শুরুতে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মালিক বনে যান। তবে এরপর থেকে প্রতিরোধ গড়ে সফরকারীরা। পরের দুই জুটিতে যথাক্রমে ৮৫ বলে ৪৮ আর ১৯১ বলে ৫৪ রানের জুটি গড়ে। দুটি জুটিতেই নেতৃত্বে দেন কার্টিস ক্যামফার। তিনি ২৫৯ বলের ম্যারাথন ইনিংস খেলে করেন ৭১ রান। তার ব্যাটে ড্রয়ের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশ শিবিরে।

সে শঙ্কা অবশ্য এক ওভারেই উবে যায়। হোয়ি বিদায় নেন ১০৪ বলে ৩৭ রান করে। হাসান মুরাদ তাকে বিদায় করেন। তিনি শেষ উইকেটটা তুলে নিতেও ভুল করেননি। ম্যাথিউ হামফ্রিসকে প্রথম বলেই বোল্ড করলে বাংলাদেশ ম্যাচটা যেতে বড় ব্যবধানে। তাইজুল আর হাসান মুরাদ নেন ৪টি করে উইকেট।

advertisement

এর আগে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম আর লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪৭৬ রান। জবাবে আইরিশরা অলআউট হয় ২৬৫ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে তোলে ২৯৭ রান। ফিফটি করেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক আর মুশফিকুর রহিম। ৫০৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শেষ ইনিংসে আইরিশরা বাধার দেয়াল তুলে দিলেও বাংলাদেশ ম্যাচটা যেতে ২১৭ রানের বিশাল ব্যবধানে। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ৪৭৮/১০ (লিটন ১২৮, মুশফিক ১০৬; ম্যাকব্রাইন ১০৯/৬)

আয়ারল্যান্ড ২৬৫/১০ (টাকার ৭৫*, নেইল ৪৯; তাইজুল ৭৬/৪)

বাংলাদেশ ২৯৭/৪ (মমিনুল ৮৭, সাদমান ৭৮; হোয়ি ৮৪/২)

আয়ারল্যান্ড ২৯১/১০ (ক্যামফার ৭১, টেক্টর ৫০; মুরাদ ৪৪/৪, তাইজুল ১০৪/৪)

ফল– বাংলাদেশ ২১৭ রানে জয়ী।

সিরিজ– বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ