শিরোনাম
◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা-মেয়েকে দলবেঁধে গণধর্ষণ, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা ও মেয়েকে দলবেঁধে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গরম ছড়ি এলাকার শফিক মিয়ার ছেলে শাকীল আহমেদ (২২) ও একই এলাকার রেজাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)। আর নির্যাতনের শিকার নারীর বয়স ৪৫ এবং তার মেয়ের বয়স ২৫ বছর। তারা গরম ছড়ি এলাকার বাসিন্দা।

গত শনিবার দিবাগত রাতে মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এতে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী ও মেয়ের বাবা মৃত। গত শুক্রবার রাত আটটার দিকে পূর্ব পরিচিত শাকীল ও হারুনসহ কয়েকজন যুবক তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। পরে ঘরে প্রবেশ করে দুজন মিলে মেয়ে ও আরেক যুবক তার মাকে ধর্ষণ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম জানান, ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে সত্য মনে হচ্ছে। রোববার দুপুরে মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা চুনারুঘাট থানায় গিয়ে এ বিষয়ে নানা নির্দেশনা দিয়েছেন বলেও জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়