শিরোনাম
◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ ◈ একই দাগে ব্যক্তি ও খাস জমি থাকলে আলাদা করে নামজারি ও কর আদায়ের নির্দেশ ◈ কোটিপতি আমানতকারী বাড়লেও ব্যাংকে কমেছে তাদের ১২০০ কোটি টাকা! ◈ টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় বিয়ের আশ্বাসে নবম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

মাহফুজ নান্টু: [২] কুমিল্লায় বিয়ের আশ্বাস দিয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সদর উপজেলার বলেশ্বর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে নাজিম (৪৫) জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলেশ্বর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে নাজিম। পেশায় স্বর্ণালংকার ব্যবসায়ী নাজিমের স্ত্রী ও সন্তান রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর চাকরী ও বিয়ের প্রলোভন দেখিয়ে নাজিম প্রতিবেশী গ্রামের নবম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থীকে কক্সবাজার নিয়ে যায়। তিন দিন হোটেলে বন্দি রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে নাজিম। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়ে নবম ওই শিক্ষার্থী। পরে ২০ সেপ্টেম্বর অসুস্থ ওই শিক্ষার্থীকে বাড়ীর পাশে রেখে পালিয়ে যায় অভিযুক্ত নাজিম।

[৪] ঘটনাটি জানাজানি হলে নির্যাতিত কিশোরীর মা-বাবা মঙ্গলবার কোতয়ালী থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত নাজিমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

[৫] নির্যাতিত শিক্ষার্থীর বাবা আলমগীর হোসেন বলেন, আমরা গরিব মানুষ। আমার মেয়েকে চাকরী ও বিয়ে করার নাম করে নাজিম এমন জঘণ্য কাজ করে। আমার দারিদ্রতার সুযোগ নিয়ে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলো নাজিম। আমরা এর ন্যায় বিচার চাই।

[৬] মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহিন কাদির জানান, নাজিম খুব ভয়ংকর প্রকৃতির লোক। এলাকাবাসী তার বিরুদ্ধে নানান অভিযোগ করেছে। তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।

[৭] কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক জানান, আমরা কিশোরীকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ