শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার কোনো মিডিয়া ম্যানেজার নেই: অপু

তন্নীমা আক্তার : দুবাইয়ে নারী পাচারে জড়িত থাকার অভিযোগে কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহাগের সঙ্গে অপু বিশ্বাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অপরদিকে পুলিশের রিমান্ডে সোহাগ নারী পাচারের সঙ্গে জড়িত আরও কিছু মানুষের নাম প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছে কোরিওগ্রাফার গৌতম সাহার নামও।

পুলিশের তালিকায় গৌতম সাহার নাম আসার পর বেশ কিছু গণমাধ্যম গৌতমকে অপু বিশ্বাসের মিডিয়া ম্যানেজার দাবি করে খবর প্রকাশ করেছেন। অপু বিশ্বাসের নজরে বিষয়টি এলে তিনি এর প্রতিবাদ করেছেন। অপু বিশ্বাস জানিয়েছেন, তার কোনো মিডিয়া ম্যানেজার নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কমবেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়। আরেকটা কথা ক্লিয়ার ভাবে বলতে চাই আমার কোন ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই, পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই। আজকে কিছু নিউজে দেখছি যে ‘অপু বিশ্বাসের ম্যানেজার’। এভাবে কিছু নিউজ এর শিরোনাম দেয়া হচ্ছে । আপনাদের কাছে অনুরোধ এই সব নিউজে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না। ’

তার অনুরোধ না মানলে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দেওয়ার কথা উল্লেখ করে অপু বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই।

যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে, তারা দয়া করে কারেকশন করুন নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দিব।’

  • সর্বশেষ