শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে দলই চা বাগানে আর্থিক সহায়তায় ২৩ চা বাগান পঞ্চায়েত কমিটির সিদ্ধান্ত

স্বপন দেব, মৌলভীবাজার : [২] গত ২৭ জুলাই আকষ্মিকভাবে বন্ধ হওয়ায় দীর্ঘ ১৩ দিন ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগান বন্ধ রয়েছে। ফলে চা বাগানের শ্রমিক পরিবারে মানবেতর জীবন যাপন চলছে। শ্রমিক পরিবার সমুহকে আর্থিক সহায়তা দানে মনু-ধলই ভ্যালীর ২৩টি চা বাগান শ্রমিকরা নিজেদের মজুরি থেকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

[৩] পঞ্চায়েত সভাপতি-সম্পাদক, চা শ্িরমক ইউনিয়ন নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় দলই চা বাগানের সমস্যা নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] মনু-ধলই ভ্যালীর কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকার সঞ্চালনায় ও সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

[৫] মতবিনিময় সভায় উপস্থিত ২৩ চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি ও সম্পাদকরা বলেন, যে কারণে শ্রম আইনের ১৩ ধারা ব্যবহার করে চা বাগান বন্ধ করা হয় সে ধরণের কোন পরিস্থিতি বিরাজ করেনি দলই চা বাগানে। গত ২৩ জুন দলই চা বাগানের ব্যবস্থাপক অন্যায়ভাবে শ্রমিক রাধেশ্যাম ভরের সন্তানকে বেদড়কভাবে পিটিয়ে আবার উল্টো একটি মুচলেখা নিয়ে এক সপ্তাহের মধ্যে এ পরিবার দলই চা বাগান ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ফলে ২৩ জুন দলই চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন ও চা বাগান ব্যবস্থাপকের অপসারণ দাবি করে।

[৬] চা বাগান কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে দু’দফা সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দলই চা বাগানে স্বাভাবিক কাজ কর্ম চলাকালে গত ২৭ জুলাই বে-আইনীভাবে শ্রম আইন ১৩ ধারা ব্যবহার করে দলই চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরবর্তীতে দু’দফা বৈঠক হলেও চা বাগান খোলার কোন সিদ্ধান্ত হয়নি। ফলে দলই চা বাগানের শ্রমিকদের মজুরি বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। এজন্য মনু-ধলই ভ্যালীর ২৩টি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সম্পাদকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

[৭] সভার অতিথি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, দলই চা বাগান কোম্পানী চা বাগান ও শ্রমিকদের মজুরি বন্ধ রেখে শ্রমকিদের আর্থিক কষ্টে রাখতে চাচ্ছে। এ বিবেচনায় মতবিনিময় সভায় ২৩ চা বাগানের পঞ্চায়েত কমিটি একত্রে সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি থেকে ২০ টাকা করে প্রদান করবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ