শিরোনাম
◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাঙ্গাকারাও চাইছেন বিশ্বকাপ বাতিল হোক!

স্পোর্টস ডেস্ক : [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। গত বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে ১০ জুন পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কথায় টুর্নামেন্ট বাতিলের ইঙ্গিত পাওয়া গেছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লঙ্কান মহাতারকা বর্তমানে এমসিসি ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এখনো পরিস্থিতি পর্যালোচনা করে চলতে হবে।

[৩] সাঙ্গাকারার ভাষায়, 'প্রতিদিন নতুন নতুন বিষয় জানতে হচ্ছে। নতুন জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে। তাই আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যে অপশনগুলো আছে সেগুলো হলো, টুর্নামেন্ট বাতিল করা কিংবা পরের বছরের জন্য স্থগিত করে দেওয়া। তবে ক্রিকেটার, দর্শকদের স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুগুলো পুরোপুরি নিশ্চিত করতে হবে। - স্টার স্পোর্টস

[৪] কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান আরো বলেছেন, ভাইরাস নিয়ে অদূর ভবিষ্যতে আসলে কী হতে যাচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। এই ভাইরাস সার্স কিংবা মার্স এর মতো চলে যাবে নাকি প্রতিবছর ঘুরে ফিরে হানা দেবে সেটা জানতে হবে। এই ভাইরাসের সঙ্গে কি দীর্ঘ সময় আমাদের থাকতে হবে নাকি সুনির্দিষ্ট কিছু সময় আমরা থাকব? এরকম বহু প্রশ্নের উত্তর এখনো জানা নেই। যদি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে থাকে, তাহলে ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত বেশ কয়েকবছর আমাদেরকে এভাবেই থাকতে হবে।'

[৫] স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে এসে সাঙ্গাকারা হতাশ হয়ে বলেছেন, আইসিসির পক্ষ থেকে সভার আয়োজন করে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝা ছাড়া আমাদের কোনো কাজ নেই। আমাদের মনে যে প্রশ্নগুলো আছে, সেগুলোর জবাব বিশ্বের খ্যাতিমান বিশেষজ্ঞরারা এখনও দিতে পারেননি। আসলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। স্টার স্পোর্টস/ কালেরকণ্ঠ

 

  • সর্বশেষ