শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

একশ টেস্ট খেলাই যখন একজন ক্রিকেটারের স্বপ্ন। তখন কিনা দুই ইনিংসেই সেঞ্চুরি। প্রায় ১৫০ বছরের ইতিহাসে এমন সোনায় সোহাগা মুহূর্ত পেয়েছেন বিশ্বের একজন ক্রিকেটার।

সেই একজন হচ্ছেন কিংবদন্তি রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের পর আজ দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সুযোগের সদ্ব্যবহার করতে দেওয়া হয়নি। ব্যক্তিগত ৫৩ রানে যখন অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটার তখনি দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

 চতুর্থ দিনের খেলা শেষে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন মুশফিককে এমন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হলো না।

মিরপুর টেস্টের সংবাদ সম্মেলনে এসে তার ব্যাখ্যা দিয়েছেন ব্যাটিং কোচ আশরাফুল ইসলাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘যেহেতু এটা একটা দলীয় খেলা, এখানে ব্যক্তিগত জিনিস চিন্তা করে না। যদিও আমি মনে করি, ব্যক্তিগত পারফরম্যান্স করলেই দলের পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল, আমাদের ইতিমধ্যে ৫০০ রানের লিড হয়েছে এবং আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০টা উইকেট নিতে আমাদের যেই ওভারটা ছিল, যা দরকার।

চাইলে আরেক ঘণ্টা হয়তো খেলানো যেত বলে জানান আশরাফুল। তবে স্পিরিট অব ক্রিকেটকে মাথায় রেখে তিনি বলেছেন, ‘হ্যাঁ, চাইলে আরো এক ঘণ্টা খেলানো যেত। কিন্তু জিনিসটা সুন্দর লাগত না স্পিরিট অব ক্রিকেটে। হয়তো এ কারণেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়