শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস

শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে—মূল কাঠামো অক্ষত রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিজয় সরণি স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতি দেখা গেছে। সেখানে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, যা আপাতত আস্তর দিয়ে ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। দেয়ালের বেশ কিছু টাইলস খুলে পড়ে যাওয়ায় সেগুলো মাস্কিং টেপ দিয়ে আটকানোর ব্যবস্থা করা হয়েছে।

ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রুম কন্ট্রোলার সাংবাদিকদের বাধা দেন এবং মন্তব্য করতেও অনীহা প্রকাশ করেন।

একই ধরনের ফাটল দেখা গেছে কারওয়ানবাজার, মিরপুর-১০ এবং পল্লবী স্টেশনেও। দেয়াল ও ফ্লোরে ফাটল দেখে যাত্রীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, “৫.৭ মাত্রার ভূমিকম্পেই যদি এমন ক্ষতি হয়, তাহলে ট্রেন চলাচলের সময় অতিরিক্ত কম্পনে ঝুঁকি বাড়বে।”

তবে এসব ফাটলে বড় কোনো ঝুঁকি দেখছে না কর্তৃপক্ষ। ডিএমআরটিডিপি লাইন-৫ এর প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানান, মেট্রোরেলকে নিয়মিত কম্পন ও চাপ বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। ফলে এমন ফাটল কাঠামোগত নিরাপত্তায় প্রভাব ফেলবে না।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়