শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফারহা‌নের ঝড়ো ইনিংসের কল‌্যা‌ণে শ্রীলঙ্কা‌কে ৭ উই‌কে‌টে হারা‌লো পা‌কিস্তান

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের কা‌ছে একদমই পাত্তা পায়‌নি শ্রীলঙ্কা। শনিবার (২২ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখে হারিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে।

জবাবে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৫.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

আগে ব্যাট করা শ্রীলঙ্কার পক্ষে পাঁচে নামা জানিথ লিয়ানাগে ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। বাকিদের মধ্যে কুশাল পেরেরা ১৯ বলে ২৫, কামিল মিশরা ১২ বলে ২২, পাতুম নিশঙ্কা ২৩ বলে ১৭ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে  ১১ রান করেন।

পাকিস্তানের পক্ষে সেরা বোলার মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।

Advertisement

জবাব দিতে নামা পাকিস্তান সাহিবজাদা ফারহান  সাইম আইইয়ুবের ব্যাটে ঝড়ো সূচনা পায়। ওপেনিং জুটি ৫ ওভারে ৪৭ রান তোলে।

আইয়ুব ১৮ বলে ২০ রান করে শানাকার বলে আউট হয়ে যান। ওয়ান ডাউনে নেমে বাবর আজম ১৬ রান করেছেন ২২ বলে। চামারার বলে বোল্ড হন বাবর। দলের রান তখন ১১৬। সাহেবজাদা ততক্ষণে ঝড় তুলেছেন। বাবর আজমের পরের বলে অধিনায়ক সালমান আগাও আউট হয়ে যান। গোল্ডেন ডাক মেরেছেন পাকিস্তানের অধিনায়ক।

উসমান খানকে নিয়ে বাকি পথটা নির্বিঘ্নে পার করেছে। উসমান ৭ বলে ৫ রান করেন। সাহিবজাদা মাত্র ৪৫ বলে ৮০ রন করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৫টি ছক্কাও আছে। চামারা ২টি এবং শানাকা ১টি উইকেট নেন।

  • সর্বশেষ