শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ? 

স্পোর্টস ডেস্ক : ২০১৩ থেকে ২০২৪-র মধ্যে দেশের মাটিতে মাত্র ৪টে টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। দেশে তাঁর ‘আবদারি’ পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। 

তারপরও লাল বলে প্রত্যাশিত সাফল্য নেই। তাঁর অপসারণের দাবিও উঠছে বিভিন্ন মহলে। কিন্তু বোর্ড কি গম্ভীরের উপর আস্থা রাখতে পারছে? সেই বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। -- সংবাদপ্রতি‌দিন

ইডেন টেস্টে বুমেরাং হয়ে ফিরেছে টার্নার পিচ। তারপরও গম্ভীর পিচকে দায়ী করতে রাজি নন। তাছাড়া দলে কে কোথায় খেলবে, সেটাও নিশ্চিত নয়। অতিরিক্ত পরীক্ষানিরীক্ষাও দলের ক্ষতি করছে। অনেকের মতে গম্ভীরের ‘গোয়ার্তুমি’র ফল ভোগ করতে হচ্ছে ভারতকে। সাদা বলের ক্রিকেটে নিঃসন্দেহে গম্ভীর সাফল্য এনে দিয়েছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স ক্রমশ নিম্নগামী।

তারপরও গম্ভীরের উপর ভরসা হারাচ্ছেন না বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। গুয়াহাটি টেস্টের আগে তিনি জানান, নির্বাচক হোক, প্রধান কোচ বা খেলোয়াড়রা, সবার উপর আমাদের ভরসা রয়েছে। আমরা কাউকে আলাদা করে দেখি না। সবার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সেই কারণেই তাঁরা ভালো পারফর্ম করছেন। ম্যাচ হারলে তো সোশাল মিডিয়ায় কথা উঠবেই।

এই ‘ভালো’ পারফরম্যান্সের উদাহরণ হিসেবে সইকিয়া একাধিক উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, আমরা এই সমালোচনাগুলো নিয়ে মাথা ঘামাই না। 

আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করে ট্রফি জিতেছি। ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে সিরিজে সমতা ফিরিয়েছি। তবে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। গুয়াহাটিতে হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই দূরে সরে যাবে। তখনও কি এই ভরসা জোগাবে বোর্ড?

  • সর্বশেষ