শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ, আধুনিক বাহিনী গঠনে জোর ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৩:০১ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমরাহ যাত্রী সেজে সোনা পাচারের চেষ্টা, বিপুল স্বর্ণসহ আটক ১

ওমরাহ যাত্রী সেজে সোনা পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএন- এর অভিযান চলা অবস্থায় একজন পালানোর চেষ্টা করলে নূরুল আলম নামের ওই ব্যক্তিকে আটক করে এপিবিএন। পরে তার শরীর তল্লাশি করে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার, ১৩ হাজার ৯শ' ৭০ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।

আটক নূরুল আলম (৩০) দীর্ঘদিন ধরে বিমানবন্দর ভিত্তিক সোনা চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে স্বীকার করেছেন বলে জানান এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ওমরাহ যাত্রীর পোশাকে থাকা নূরুল আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালানো হলে তার গলায় ঝোলানো ওমরাহতে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে এক কেজি ৩০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা ২১, ২২ ও ২৪ ক্যারেটের।

জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক সোনা চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন। বিদেশফেরত অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে সোনা আনার পর তিনি তা গ্রহণ করতেন। চলতি বছরে এপিবিএন এ পর্যন্ত ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম সোনা জব্দ করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আরও বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। সোনা ও মাদক চোরাচালানের তৎপরতা প্রতিহত করতে এপিবিএন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। বিমানবন্দর ব্যবহার করে কোনো ধরনের চোরাচালান হতে দেওয়া হবে না। আটক নূরুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার কাজ চলছে বলে জানান তিনি।  উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ