শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোববার আয়ারল‌্যান্ড‌কে হোয়াইটওয়াশ করতে  বাংলা‌দে‌শের প্রয়োজন ৪ উই‌কেট

স্পোর্টস ডেস্ক : মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে আয়ারল্যান্ডকে পাঁচশ ছোঁয়া লক্ষ্য দেওয়ার পর স্পিনারদের নৈপুণ্যে জয়ের দিকে এগুচ্ছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সফরকারীদের হোয়াইটওয়াশড করতে স্বাগতিকদের দরকার আর ৪ উইকেট।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। জয়ের জন্য তাদের দরকার আরও ৩৩৩ রান। আর ম্যাচ বাঁচাতে ব্যাটিং করতে হবে পঞ্চম দিনের পুরোটা। --- অলআউট স্পোর্টস

এর আগে ৪ উইকেটে ২৯৭ রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান।

লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৬ রানের ভেতর সাজঘরে ফেরেন দুই ওপেনার অ্যান্ডি বালবার্নি (১৩) ও পল স্টার্লিং (৯)। এদের মধ্যে বালবার্নিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে মোট ২৪৭ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হন তাইজুল।

Advertisement

শুরুর চাপ সামাল দিতে তৃতীয় উইকেটে জুটি বাধেন ক্যাড কারমাইকেল ও হ্যারি টেক্টর। তবে কারমাইকেলকে (১৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৫১ রানের জুটি ভাঙেন হাসান মুরাদ। মুশফিকের দারুণ ক্যাচে ৫০ রান করা টেক্টরকেও তুলে নেন বাঁহাতি এই স্পিনার। তিন ওভার পর প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো লরকান টাকারকে (৭) কট বিহাইন্ড করান খালেদ আহমেদ।

ফিল্ডারদের ব্যর্থতায় ষষ্ঠ উইকেটের জন্য দলকে অপেক্ষা করতে হয় ৫০তম ওভার পর্যন্ত। তিনটি জীবন পাওয়া স্টিফেন ডোয়েনিকে (১৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল।

কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন।

এর আগে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিনের শুরু করা বাংলাদেশ দ্রুতই সাদমান (৭৮) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১) উইকেট হারায়। তবে চতুর্থ উইকেটে মুমিনুল ও মুশফিকের ১২৩ রানের জুটিতে বিশাল লিড পায় স্বাগতিকরা। সেঞ্চুরির পথে থাকা মুমিনুল ৮৭ রান করে আউট হলে মধ্যাহ্ন ভোজের বিরতি পর ৩ ওভার শেষে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শততম টেস্ট খেলতে নামা মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে।

  • সর্বশেষ