শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারে রাখুন স্বাস্থ্যকর পেঁপে-কলার স্মুদি

নিউজ ডেস্ক : আশ্চর্যজনক স্বাস্থ্যকর পানীয় পেঁপে কলার স্মুদি, যা গরমে আপনাকে স্বস্তি দেবে। তাছাড়া মৌসুমের এই সময়ে সবচেয়ে বেশি রোগবালাই দেখা দেয়। এই সময়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর সারাদিন রোজা রাখার পর শরীর সতেজ করার পাশাপাশি বাড়তি পুষ্টি যোগাবে পেঁপে ও কলার স্মুদি।

এই স্মুদি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। উভয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে ও শরীর সুস্থ রাখে। হজমশক্তি বাড়ায় আর শরীরের প্রয়োজনীয় পুষ্টিও মেটায়। পেঁপেতে প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। আর কলাতে কোলিনসহ সব ধরনের ভিটামিন বি আছে। চলুন দেখি কীভাবে বানাবেন পেঁপে-কলার স্মুদি।

উপকরণ :

পেঁপে- ১ কাপ (চৌকো করে কাটা), কলা- ১টি (কাটা), টক দই (দেড় কাপের চেয়ে কিছুটা কম), সূর্যমুখী বীজ - ১ চা চামচ, আখরোট- ২ চা চামচ (গুঁড়ো করা), ডুমুর - ১ থেকে ২ চা চামচ (কাটা), মধু / ম্যাপেল সিরাপ- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন :

পেঁপে এবং কলা ব্লেন্ড করে নিন। এরপর দই এবং মধু/ ম্যাপেল সিরাপ দিয়ে আবার মেশান। গ্লাসে স্মুদি ঢেলে আখরোট, সূর্যমুখী বীজ এবং ডুমুর দিয়ে সাজিয়ে নিন। চাইলে অন্য ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন।

  • সর্বশেষ