শিরোনাম
◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডি সংশোধনে প্রবাসীদের দিতে হবে যেসব তথ্য

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য প্রবাসীদের ভিসার কপি এবং বিদেশে বসবাসের সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। এ জন্য প্রবাসীদের জন্য পৃথক আবেদন ফরম চালু করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমান আবেদন ব্যবস্থায় প্রবাসীদের আবেদন আলাদাভাবে চিহ্নিত করতে সময় লাগে। তাই আবেদনের শুরুতেই প্রবাসীদের শনাক্ত করার জন্য পৃথক ফরম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের জন্য প্রস্তাবিত পৃথক আবেদন ফরমের প্রথম অংশে নাম, কোন দেশে বসবাস করেন, কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন কি না, পেশা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর ও বিদেশে বসবাসের ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিতে হবে।

Advertisement

ফরমের দ্বিতীয় অংশে বাবা-মা, সব ভাই-বোন এবং নিজের পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন সহজ করতে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি, যাতে আবেদনগুলো দ্রুত ও সহজে নিষ্পত্তি করা যায়।

ইসি সূত্র জানায়, বর্তমানে দেশে বসবাসরত ও প্রবাসী নাগরিকদের মিলিয়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।