শিরোনাম
◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

‌স্পোর্টস ডেস্ক : ডালাসে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নামিবিয়ার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রকে পথ দেখান অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তাঁর সঙ্গে স্মিত প্যাটেলের ৫০ ও শেহান জয়াসুরিয়ার ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে জয় সহজ হয়ে আসে।

এর আগে মাইকেল ভ্যান লিঙ্গেনের সেঞ্চুরির ভিতের ওপর দাঁড়িয়ে ২৯৮ রান সংগ্রহ করে নামিবিয়া। লরেন স্টিনক্যাম্পের ৩০ ও অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ৭৬ রানের সঙ্গে জুটি গড়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলেছিলেন ভ্যান লিঙ্গেন।

তবে শেষ পর্যন্ত মোনাঙ্কদের দৃঢ় ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়। এই দুই পয়েন্টে লিগ-২-এর পয়েন্ট তালিকায় এমন অবস্থানে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র, যেখানে বাকি ম্যাচগুলো জিতলেও অন্য কোনো দলের পক্ষে তাদের টপকে যাওয়া সম্ভব নয়।

এই শিরোপার পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বেও জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার পথে এখন আরও এক ধাপ এগিয়ে গেল তারা।

  • সর্বশেষ