শিরোনাম
◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভি‌ভিএস লক্ষ্মণ নির্বাচক না হয়েও জাতীয় দল নির্বাচনের সব বৈঠকে থাকবেন, ভুল বোঝাবুঝি এড়াতে সিদ্ধান্ত বি‌সিসিআইর

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৬ অ‌ক্টোবর) নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচনী বৈঠকে হাজির ছিলেন উৎকর্ষ কেন্দ্রের (সিওই) প্রধান ভিভিএস লক্ষ্মণ। নির্বাচক না হয়েও এখন থেকে ভারতের প্রতিটি দল নির্বাচনী বৈঠকেই হাজির থাকবেন তিনি। জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। সিওই-র সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

অজিত আগরকর প্রধান নির্বাচক থাকাকালীন তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল লক্ষ্মণের।

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সিওই ঠিক করে তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন আগরকর। তা মানেননি লক্ষ্মণ। সেই দোষারোপের পালা এড়াতেই নতুন সিদ্ধান্ত নিল বোর্ড। -- আনন্দবাজার

শইকীয়া বলেছেন, এখন থেকে নির্বাচক কমিটির বৈঠকে লক্ষ্মণ থাকবেন, যাতে নির্বাচক এবং সিওই-র সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি না হয়। মুম্বইয়ে পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সিওই-র প্রধান হিসেবে লক্ষ্মণের সব বৈঠকে থাকা দরকার। নির্বাচকেরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভুল বোঝাবুঝি না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, তৃতীয় এক দিনের ম্যাচের পর ভারতের অধিনায়ক শুভমন গিল হতাশ হয়ে জানিয়েছিলেন, কী ভাবে একাধিক ক্রিকেটারের চোটের কারণে ভারত একটি নির্দিষ্ট দল খেলাতে পারছে না।

শুভমন বলেছিলেন, দুর্ভাগ্যবশত চোট এবং সূচি হাত ধরাধরি করে চলছে। চোটের কারণে যে বোলারদের চাইছি তাদের খেলাতে পারছি না। এটা খুব দুর্ভাগ্যজনক।

  • সর্বশেষ