শিরোনাম
◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ জন

ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রায় ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির চক্র চালানোর দায়ে ১২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের জানায়, সন্দেহভাজনরা রাতে ছোট দলে বিভক্ত হয়ে মোটরসাইকেলে চড়ে বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে বেড়াত। বিড়ালগুলো কোন বাড়িতে রাখা হয় তা জেনে তারা মাছের টুকরো টোপ হিসেবে ব্যবহার করে ঘরের বাইরে ফাঁদ পেতে রাখত। 

প্রতিটি দল রাতে গড়ে চার থেকে দশটি বিড়াল চুরি করত। গত ৮ জুলাই পুলিশ অভিযান চালিয়ে ৫০টি বিড়াল, বিড়াল ধরার ফাঁদ, পশম ছাড়ানোর যন্ত্র ও নগদ অর্থসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে। এরপর ১২ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রায় ২,৭০০ বিড়াল চুরির কথা স্বীকার করে।

উদ্ধারকৃত বিড়ালগুলোর মধ্য থেকে ১৩টি বিড়ালকে ইতোমধ্যে তাদের আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলোকে একটি প্রাণী কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে। 

Advertisement

প্রাণী সুরক্ষা সংস্থা ‘হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমেলস’- জানায়, ভিয়েতনামে প্রতি বছর প্রায় ৫০ লাখ কুকুর এবং ১০ লাখ বিড়াল মাংসের জন্য চুরি, পাচার ও জবাই করা হয়। দেশটিতে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনসম্মত হওয়ায় অনেক রেস্তোরাঁয় তা খোলাখুলি বিক্রি করা হয়, তবে বিক্রেতাদের কাছে প্রাণীগুলোর উৎস প্রদর্শনের অনুমতিপত্র থাকতে হয়। 

যদিও অন্যান্য এশিয়ান দেশের তুলনায় ভিয়েতনামে এই প্রথা বেশি প্রচলিত, তবুও তরুণ সমাজ ও পোষা প্রাণীর মালিকদের মধ্যে এর বিরোধিতাও ক্রমেই বাড়ছে। 

সূত্র: বিবিসি।