শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আতিয়ার গ্রেফতার

জামাল হোসেন খোকন : [২] ঝিনাইদহ র‌্যাব – ৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে জীবননগর করচাডাঙ্গা গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আতিয়ার রহমান (৪০)কে গ্রেফতার করেন।

[৩] ঝিনাইদহ র‌্যাব -৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

[৪] তিনি এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবারে সঙ্গীয় ফোর্সসহ জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে করচাডাঙ্গা বাজদিয়া গ্রামের জাবেদ আলী মন্ডলের ছেলে মাদক ব্যাবসায়ী আতিয়ার রহমানকে গ্রেফতার করে।

[৫] পরবর্তীতে আতিয়ার রহমানের তথ্যমতে ৪ কেজি গাঁজা উদ্ধার করে গাঁজা ও গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীকে জীবননগর থানায় হস্তান্তর করে বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেন।

  • সর্বশেষ