শিরোনাম
◈ ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার এনার্জি রেগুলেটরি কমিশনের ◈ ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়ালেই বরফে স্থায়ী বিপর্যয়ের আশঙ্কা, বিজ্ঞানীদের সতর্কবার্তা! ◈ মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করল বেফাক, অমান্যে স্বীকৃতি বাতিল হতে পারে ◈ গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার, পরিত্যক্ত ম্যাচ ◈ উৎসবের আনন্দ রূপ নিল আতঙ্কে: যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২৪ আহত ৯৪ ◈ বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন ◈ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ◈ ফের মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ: বন্ধ মেট্রোরেল স্টেশন ◈ ব্রিটিশ নাগরিকত্বের সুবাদে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন পা‌কিস্তা‌নের মোহাম্মদ আমির  ◈ রাজধানীর মাতুয়াইলে পার্কিং করা শ্রাবণ পরিবহণের বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি। এরই মধ্যে টিকিটের জন্য আবেদনের হিড়িক পড়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে টিকিটের আবেদন জমা পড়েছে প্রায় ৯ লাখ।

আফ্রিকা মহাদেশে ২৪ বছর পর ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে টিকিটের আবেদনে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) তথ্য অনুযায়ী, ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখ স্বতন্ত্র দর্শক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। বিভিন্ন ম্যাচ মিলিয়ে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে তিন কোটি।

আগামী ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটির টিকিট পেতে প্রায় ৯ লাখ আবেদন জমা পড়েছে। তবে আবেদনের সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত-পাকিস্তান লড়াই। ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠেয় ম্যাচটির জন্য আবেদন পড়েছে ৮৩ লাখের বেশি। একই ভেন্যুতে বিশ্বকাপ ফাইনালের টিকিট পেতেও আবেদন করেছেন প্রায় ৭৯ লাখ দর্শক।

আয়োজক তিন দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই এসেছে প্রায় দেড় কোটি আবেদন। জিম্বাবুয়ে ও নামিবিয়ার ম্যাচগুলোর টিকিটের চাহিদাও উল্লেখযোগ্য।

আগামী বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। তিন দেশের ১২টি শহরে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে দর্শকদের। অন্যথায় পরবর্তী সময়ে লটারির মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ হারাতে পারেন তাঁরা।

  • সর্বশেষ