রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ এ প্রতিপাদ্যে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয় প্রধানমন্ত্রী এক্সপোর উদ্বোধন করবেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো এ যৌথভাবে এ সোলার এক্সপোর আয়োজন করেছে।
এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানো এবং ছাদসহ অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করার বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
আগামী ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে সম্প্রতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।