শিরোনাম
◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে আক্রান্ত মোয়াজ্জিমের পরিবারের ৫ সদস্য করোনামুক্ত

শেখ সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট : [২] বাগেরহাটের চিতলমারী উপজেলার একমাত্র আক্রান্ত ব্যক্তির পরিবারের পাঁচ সদস্য করোনামুক্ত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো নমুনায় আইইডিসিআরের রির্পোটে তাদের শরীরে করোনা নেগেটিভ এসেছে। এছাড়া করোনায় আক্রান্ত ওই মোয়াজ্জিমের অবস্থাও দিনদিন উন্নতির দিকে যাচ্ছে।

[৩] শনিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এবং চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির মুঠোফোনে জানান, বাগেরহাট জেলায় প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির বাড়ি চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে। আক্রান্ত ৩৫ বছরের ওই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমপুর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিম ছিলেন। গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে পাটরপাড়া গ্রামে আসেন। খুঁসখুঁসে কাশিসহ করোনা সংক্রমনের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তার শরীরে করোনা পজেটিভ আসে।

[৫] এরপর ১৫ এপ্রিল বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে পাটরপাড়া গ্রামে আক্রান্তের বাড়ীসহ আশপাশের ১৬ বাড়ী লকডাউন ঘোষণা করেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তের স্ত্রী, মা, দুই ভাই ও এক ভাইয়ের স্ত্রীসহ পাঁচ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তাদের শরীরে করোনা নেগেটিভ এসেছে। তবে এ রিপোর্ট প্রতিষ্ঠানিকভাবে এখনো তার (সিভিল সার্জনের) হাতে পৌঁছায়নি। রিপোর্ট হাতে পেয়ে সবাইকে অফিসিয়ালি জানানো হবে বলেও জানান তিনি।

[৬] অপরদিকে, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান মিলন জানান, তার তত্ত্বাবধানে থাকা করোনায় সংক্রমিত ওই মোয়াজ্জিমের অবস্থা দিনদিন উন্নতির দিকে যাচ্ছে। আজ (১৮ এপ্রিল) ওই রোগীর দ্বিতীয় বারের মত নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ওই মোয়াজ্জিম করোনামুক্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ