শিরোনাম
◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাল ভাত কর্মসূচি অব্যাহত রাখা যথার্থ হবে না, পিলখানা হত্যার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণ

এস এম নূর মোহাম্মদ : সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। আদালত বলেন, শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে বিজিবি সদস্যদের সম্মান দিনদিন হারিয়ে যায় এমন কোন কর্মসূচি নেওয়া ঠিক হবে না। অফিসার এবং সদস্যদের মধ্যে চাঁপা ক্ষোভ থাকলে তা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিজিবি সদস্যদের পাওনা টিএডিএ বিল যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে। ছুটিসহ বিদ্যমান সমস্যা সমাধান করতে হবে।

পর্যবেক্ষণে আরও বলা হয়, পিলখানার ঘটনায় অভ্যন্তরীণ গোয়েন্দা ইউনিটের ব্যর্থতা তদন্ত করে তা জনসস্মুখে প্রকাশ করতে হবে। সিপাহী এবং অফিসারদের মধ্যে সৌহাদ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পদক্ষেপ নিতে হবে। কেউ দায়িত্ব অবহেলা করলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে অস্ত্রাগারে নিরাপত্তা কঠোর পর্যবেক্ষণের আওতায় আনার কথা বলেন আদালত।

  • সর্বশেষ