শিরোনাম
◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ◈ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন স্পিকারের বাসভবনে, অফিস বঙ্গভবনে ◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী ◈ রান্না করা মাংস কেন সবুজ হলো? ব্যাখ্যা দিলেন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ◈ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী (ভিডিও) 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অচল’ বিটিভি কি ভারতে সচল হবে?

মোস্তফা ফিরোজ : সকালে ফেসবুক খুলে একজনের পোস্ট দেখে খুবই হাসি পেলো। তিনি লিখেছেন, সরকার এই প্রথম অচল বিটিভি ভারতে রপ্তানি করে সাফল্য অর্জন করলো। আমি কিন্তু তার এই মন্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই। যাই হোক না কেন, তারপরও তো ভারতে বাংলাদেশের একটি টিভি সম্প্রচার হচ্ছে। কিন্তু ওই পোস্টের লেখক কি কারণে অচল বিটিভি বলছে তার কারণ অনুধাবন করতে পারি। এটা যে বিটিভির দোষ সেটাও নয়।

এটা যে সরকারের দোষ সেটাও নয়। তাহলে কার দোষ? এটা মনে হয় ঐতিহ্যগত দোষ। সেটা হচ্ছে বিটিভি বহুদিন থেকে সরকারদলীয় প্রচার-প্রচারণার মধ্য দিয়ে এমন একটা চরিত্র ধারণ করেছে যে, তা থেকে কোনোভাবেই বের হয়ে আসতে পারছে না। এরশাদ আমলে বিটিভিকে বলা হতো সাহেব বিবি গোলামের বাক্স। এরপর কি বিএনপি, কি আওয়ামী লীগ, একই ধারায় বিটিভি চলেছে। মাঝে দুই একবার তত্ত্বাবধায়ক সরকার এসে কিছুটা পরিবর্তন করেছে।

কিন্তু নির্বাচন হবার পর যেই লাউ সেই কদু। এখন ভারতে যখন বিটিভি দেখা যাবে তখন এর সংবাদ ও আলোচনার মান দেখে সে দেশের জনগণ এই দেশের গণতন্ত্র বা মতপ্রকাশের বহুমুখী স্বাধীনতার বিষয়ে ইতিবাচক কোনো ধারণা পোষণ করবে না। ভারতীয় জনগণ মনে করতে পারে বাংলাদেশে একতরফা শাসন ব্যবস্থা চলছে। আবার নাটক সিনেমাসহ অন্যান্য অনুষ্ঠানের মানও এতো উন্নত না যে সেটা দেখে তারা আকৃষ্ট হবে। ফলে এখন যেভাবে সরকারি কর্মকা- প্রটোকল অনুযায়ী ফলাও করে প্রচার হয় সেটাই যদি সম্প্রচার করা তাতেও ভারতের সচেতন দর্শক শ্রেণি উদ্বুদ্ধ হবে না। তাহলে ভারতে বিটিভি প্রচার করলে কে দেখবে? যদি নাই দেখে তাহলে লাভ কি হবে? তার চেয়ে বেসরকারি চ্যানেলগুলো যদি ভারতে সম্প্রচার হতো তাহলে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় জনগণ কিছুটা জানতে পারতো। সেটা কবে হবে কে জানে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়