শিরোনাম
◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ◈ রেফারিদের খেলা প‌রিচালনার মান নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টু‌খেল  ◈ খাদ্যপণ্যের দাম কমায় জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমার গানে পঞ্চাশ বছর পূর্তি হলো খুরশীদ আলমের

আবু সুফিয়ান : চুরি করেছো আমার মনটা, চুমকি চলেছে একা পথে, আজকে নাহয় ভালোবাসো এবং মা গো মা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলম। চলতি মাসে সিনেমার গানের জগতে পঞ্চাশ বছর পূর্তি হলো তাঁর ।

ষাটের দশক থেকে বাংলাদেশের সংগীত জগতে তিনি জনপ্রিয়তা লাভ করেন এবং তখন থেকেই সংগীতাঙ্গণে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেন। সংগীত জগতের এই গুণীশিল্পীর জন্ম ১৯৪৬ সালে জয়পুরহাটে। মাত্র তিন বছর বয়সেই তাঁর পরিবার তাঁকে নিয়ে ঢাকায় আসেন। সেই থেকে তাঁর বেড়ে উঠা ঢাকাতেই। চাচার কাছে গান শোনা এবং তাঁর শৈশব স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া থেকেই খুরশীদ আলম আজকের কিংবদন্তি সংগীতশিল্পী।

চলচ্চিত্রে খুরশীদ আলমের প্রথম আত্মপ্রকাশ হয় ১৯৬৯ সালের ১লা আগস্ট। বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ চলচ্চিত্রে ‘বন্দী পাখির মতো’ শিরোনামের গানটি প্লেব্যাক করেন। এ গানের সংগীত পরিচালক ছিলেন আজাদ রহমান। গানটির কথা লিখেছেন ডা. সাজেদুর রহমান।

খুরশীদ আলম এ পর্যন্ত কণ্ঠ দিয়েছেন প্রায় পাঁচশোর বেশি জনপ্রিয় গানে। তাঁর বেশিরভাগ গানই চলচ্চিত্র কেন্দ্রিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়