শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার চোরাই পথে আসছে ভারতীয় গরু, হতাশ খামারিরা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে চোরাই পথে আসছে ভারতীয় গরু। এতে একটি চক্র যেমন হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধভাবে যাতে গরু প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন তারা।

সরজমিনে গিয়ে ঘুরে ও বিভিন্ন সূত্র জানায়, একটি চক্র কৌশলে সীমান্তের কাঁটা তার পেরিয়ে গোরাং গোলা, পুটিয়া, মাদলাসহ বিভিন্ন এলাকা দিয়ে রাতের আধাঁরে এসব গরু দেশে আনছে। পরে চক্রটি সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে গরু রাখে এবং দালালদের মাধ্যমে স্থানীয় নয়নপুর হাটে তা বিক্রির জন্য নিয়ে যায়। এ সকল চোরাই গরুর দাম কম হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এখান থেকে ট্রাক বোঝাই করে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে।

স্থানীয়রা বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষ ও জনপ্রতিনিধিসহ সকলকে ব্যবহার করে সপ্তাহের ৬ দিনই ভারত থেকে এসব গরু আনা হচ্ছে। এর পেছনে কাজ করছে কয়েকটি চক্র। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় খামারিসহ কৃষকরা।

খামারিদের অভিযোগ অবৈধভাবে আনা ভারতীয় গুরুর সয়লাবের কারণে দেশীয় খামারিরা লাভ দুরের কথা পুঁজি হারিয়ে পথে বসবে। তারা অবৈধ পথে গরুর প্রবেশ বন্ধে সরকাররের প্রতি দাবি জানান।

নয়নপুর গরুর বাজার পরিচালনা কমিটির সদস্য নুরুন্নবী আজমল ভারতীয় গরু আসার কথা স্বীকার করেন বলেন, শুধু এখান দিয়েই নয় দেশের বিভিন্ন স্থান দিয়েই গরু আসছে।

এ বিষয়ে ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মো. ইকবাল হোসেইন বলেন, আমরা সর্তক অবস্থায় আছি, গরু যখনই আসছে তখনই আটক করা হচ্ছে। সম্পাদনা: ফরহাদ উজজামান

  • সর্বশেষ