শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বৈভব সূর্যবংশী‌কে বসিয়ে রাখার কারণ ফাঁস করলেন কোচ গৌতম গম্ভীর

‌স্পোর্টস ডেস্ক : ফর্মে থেকেও কেন প্রথম একাদশে জায়গা হচ্ছে না বৈভব সূর্যবংশীর? উত্তরটা দিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। এশিয়ান গেমসে ভারতের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন বৈভব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে খেলানোর নিশ্চয়তা নেই। গম্ভীরের কথায়, দীর্ঘদিন ধরে ভালো খেলা ক্রিকেটারদের সরিয়ে হঠাৎ দলে পরিবর্তন আনতে চান না তিনি।

ভালো ফর্মে থাকার মানে এই নয় যে প্রথম একাদশে সুযোগ পেতেই হবে। যারা দীর্ঘদিন ধরে ভালো খেলছে, তাদের জন্য অপেক্ষা করতে হবে। বৈভবও সেই অপেক্ষাটাই করছে,” বলেছেন গম্ভীর।

বৈভবকে খেলাতে হলে বাদ দিতে হবে সঞ্জু স্যামসন কিংবা অভিষেক শর্মার একজনকে। সেটিই করতে চাইছেন না ভারতের কোচ। তাঁর যুক্তি, “গত দেড় বছর ধরে যে দল এত ভালো খেলেছে, চাইলেই সেটি বদলে ফেলতে পারি না। তিন-চারটি ম্যাচে রান না পেলেই কাউকে বসিয়ে দেওয়া যায় না।”

ইংল্যান্ড সফরে অবশ্য সঞ্জুকে বসিয়ে বৈভবকে খেলিয়েছিলেন গম্ভীর। সেটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তও বলেছেন তিনি। বিশ্বকাপজয়ী সঞ্জুকে বাদ দেওয়ার সেই রাতে ঘুমাতে পারেননি বলেও জানিয়েছেন ভারতের কোচ।

তবে বৈভবের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই গম্ভীরের। বরং তাঁর বার্তা, সুযোগ আসবেই—তবে তার জন্য অপেক্ষা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই অপেক্ষা আরও দীর্ঘ হওয়ারই ইঙ্গিত মিলেছে।

  • সর্বশেষ