শিরোনাম
◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জাতীয় নিরাপত্তার ঝুঁকি’ : অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন

জাতীয় নিরাপত্তার জন্য অ্যানথ্রপিককে ‘ঝুঁকিপূর্ণ সরবরাহকারী’ হিসেবে তালিকাভুক্ত করার কয়েক মাস পর প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি ব্যবহার পুরোপুরি বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

সোমবার (৫ অক্টোবর) বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, ‘অ্যানথ্রপিকের পণ্য ব্যবহার বন্ধ করেছে প্রতিরক্ষা দপ্তর।’

গত ফেব্রুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যানথ্রপিককে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ সরবরাহকারী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে আগস্টের শেষ নাগাদ সরকারি কাজে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে কেন নির্ধারিত সময়ের পরও অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা স্পষ্ট নয়।

বিবিসির সঙ্গে কথা বলা একাধিক সূত্র জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্তও পেন্টাগনের গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রমে অ্যানথ্রপিকের ‘ক্লদ’ মডেল ব্যবহার করা হচ্ছিল। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও এটি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

advertisement

সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ও পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কয়েকজন ঠিকাদার জানান, বিপুল পরিমাণ তথ্য দ্রুত বিশ্লেষণের ক্ষেত্রে ক্লদকে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হিসেবে দেখা হতো।

নিরাপত্তা নীতি নিয়ে বিরোধ

২০২৪ সাল থেকে মার্কিন সরকার ও সামরিক বাহিনী অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করে আসছে। শ্রেণিবদ্ধ কাজে সরকারি সংস্থায় উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ছিল প্রথম সারির সরবরাহকারী।

তবে চলতি বছরের শুরুতে পেন্টাগন অ্যানথ্রপিককে ক্লদের নিরাপত্তা বিধিনিষেধ শিথিল করে সামরিক বাহিনীকে প্রযুক্তিটির অবাধ ব্যবহারের সুযোগ দিতে চাপ দেয়। অ্যানথ্রপিক এতে রাজি হয়নি। প্রতিষ্ঠানটির আশঙ্কা ছিল, এর ফলে ব্যাপক নজরদারি ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে। এর পরই হেগসেথ অ্যানথ্রপিককে ‘জাতীয় নিরাপত্তার জন্য সরবরাহব্যবস্থার ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেন।  এদিকে অ্যানথ্রপিক এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন ও বেআইনি’ বলে দাবি করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।

পেন্টাগনের গুরুত্বপূর্ণ ব্যবস্থায় ক্লদ

পেন্টাগনের তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘ম্যাভেন স্মার্ট সিস্টেম’-এর সঙ্গেও ক্লদ যুক্ত ছিল। প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির পরিচালিত এই প্ল্যাটফর্মটি গোয়েন্দা তথ্য ও অন্যান্য বিপুল পরিমাণ তথ্য সংগঠিত করার জন্য পেন্টাগনের অন্যতম প্রধান ব্যবস্থা।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লরেন কান বলেন, ম্যাভেনের সঙ্গে ক্লদ গভীরভাবে যুক্ত থাকায় দ্রুত এটি সরিয়ে ফেলা কঠিন ছিল। কোনো এআই ব্যবস্থা একবার বিদ্যমান প্রযুক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে গেলে সেটি সরানো সহজ নয়।

  • সর্বশেষ