শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাহসী মিন্নি এবং ফেসবুকের কুপ্রচার-প্রচারণা

নাদেরা সুলতানা নদী : আমরা ইতোমধ্যেই জেনে গেছি যে রিফাতকে খুন করা হয়েছে তার প্রধানতম খুনি নয়নকে আমরা যে ভিডিও মারফতে দেখেছি কোপাতে সে আসলে প্রায় পুরোটাই নির্দোষ... দোষী আসলে রিফাতের স্ত্রী পরিচয়ে থাকা মেয়ে মিন্নি... মেয়েটার চরিত্র অত্যন্ত খারাপ। নয়নের সঙ্গে সম্পর্ক ছিলো এবং এই হত্যায় সেও জড়িত... তাহলে আর কি নয়ন যা করেছে ঠিক করেছে... আসুন আমরা মিন্নিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি, করি ওর চরিত্রের পোস্টমোর্টেম, বাকি সব বাদ...!
\
এটা আমার ক্ষোভের কথা... কেন বলছি বলি : না অনেককেই দেখছি এ নিয়ে উঠেপড়ে লেগেছেন... আমার বন্ধু তালিকায় আছেন এমন কাউকে কাউকেও দেখছি মিন্নির সঙ্গে নয়নের সম্পর্ক ছিলো এই বিষয়টা নিয়েই একের পর এক পোস্ট শেয়ার দিচ্ছেন। আমি ধরেই নিচ্ছি আপনারা যারা এটা করছেন তারা সবাই হার্টলেস নন বা অতি মানব-মানবীও নন! এমন প্রকাশ্যে হত্যাকা- যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা খুব বেশিই জরুরি আজ... এই বিষয়টা যদি বুঝতে পারেন বা অনুধাবন করতে পারেন, তাহলে দয়া করে মূল আসামি নয়ন এবং অন্য দুজনের বিচারকার্যে মিন্নির চরিত্রকে সামনে এনে চাপা দিয়ে দিয়েন না বিচারের সম্ভাবনা... বুঝে বা না বুঝে যে এমন করছেন... তাদের জন্যই এই বলাটা। এমন কোনো ঘটনা নেই যেখানে ফেসবুকের এমন কুপ্রচার-প্রচারণায় আমরা কিছু মানুষ বিমর্ষ বোধ করি না... কেন এমন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়