শিরোনাম
◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতা গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের ভিডিও ফেসবুকে প্রকাশ করেন রাশেদ খান

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। গতকাল এ অভিযোগ তোলার পর থেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

এবার বৈঠক সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন রাশেদ খান। তার দাবি, ভিডিওটি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে জামায়াত নেতাদের গাড়ি করে বের হয়ে আসার সময়কার।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রাশেদ খান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে এই গাড়ি করে বের হয়ে আসেন মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দল।

পোস্টে তিনি ঘটনা মিথ্যা হলে মিয়া গোলাম পরওয়ার যেন মানহানি মামলা করেন, এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন।

Advertisement

এর আগে সোমবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে একই অভিযোগ তোলেন রাশেদ খান। তার দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ টি এম মাছুমসহ তিনজন।

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত আন্দোলনের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন রাশেদ খান।