শিরোনাম
◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট ◈ শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ◈ অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের মুখোমুখি অবস্থান, নতুন করে উত্তেজনা ◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে শিশুটির ওপর যৌন নির্যাতনের সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ওই শিক্ষককে চড় দেওয়া যুবক শাহজালাল রুমি শুক্রবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে দেওয়া সেই পোস্টে শাহজালাল রুমি লিখেছেন- ‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না।। মনে রেখো, আমি বাংলাদেশ।’

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) ঘটনাটি টঙ্গীর আউচপড়া এলাকায় অবস্থিত 'করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়' ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মুসলেউদ্দিন, যিনি ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে দায়িত্বরত ছিলেন।

Advertisement

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছিল প্রধান ঘটনার তিন দিন আগে। এরপর থেকে শিশুটি ভয়ে মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবার কারণ জানতে চাইলে শুরুতে সে কিছু বলতে সাহস পায়নি, কারণ ওই শিক্ষক ঘটনা জানাজানি করলে তাকে মারধরের হুমকি দিয়েছিলেন। পরবর্তীকালে মা-বাবার নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো ঘটনা খুলে বলে।

শিশুটির মাধ্যমে বিষয়টি জানার পর তার পরিবার বুধবার (২১ অক্টোবর) দুপুরে সরাসরি মাদ্রাসায় গিয়ে ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করেন।

শিক্ষকের স্বীকারোক্তির পর ক্ষুব্ধ হয়ে শাহজালাল রুমি তাকে থাপ্পড় মারেন। সেই দৃশ্যসংবলিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা মাদ্রাসায় জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে এরই মধ্যে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ