শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৯:২২ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্ত সাপেক্ষে ভারতে ফিরতে রাজি জাকির নায়েক

জাবের হোসেন : প্রায় তিন বছর পর দেশে ফিরতে প্রস্তুত জাকির নায়েক। তবে শর্ত সাপেক্ষে ভারতে ফিরতে রাজি হয়েছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির। তার বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বাস করছেন। সময় টিভি

দ্যা উইক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।

সাম্প্রদায়িক উত্তেজক বক্তৃতা ও সন্ত্রাসে উৎসাহ দেওয়ার অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে হাওলায় টাকা লেনদেনের অভিযোগ করা হয়। বর্তমানে তিনি মালেয়েশিয়ার পুত্রজায়ায় মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়ে থাকছেন।

  • সর্বশেষ