শিরোনাম
◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং ◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৫ মে, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যারাডোনাকে সরিয়ে মেসিকে ফুটবল ঈশ্বর বললেন মরিনহো

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মেসি চমক দেখেছে ফুটবলবিশ্ব। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে ফাইনালে এক পা রাখে কাতালানরা। আর তাই মরিনহোর কন্ঠে মেসির জয়জয়কার। ফুটবলের ঈশ্বর খ্যাত ম্যারাডোনাকে সরিয়ে তার জায়গায় মেসিকে বসান রিয়াল ও ম্যানইউর সাবেক এ কোচ।

শনিবার (৪ মে) সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে (আরটি) দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো প্রশংসার জোয়ারে ভাসান বার্সেলোনার অধিনায়ককে। তিনি বলেন, ‘লিভারপুল গোটা ম্যাচে অনেক ভালো খেললেও সব নিষ্ফল করে দিয়েছে মেসিই। পুরো খেলায় পার্থক্য গড়ে দিয়েছে ফুটবল ঈশ্বর (মেসি)। মেসি যা করেছে তা একেবারেই অবিশ্বাস্য। আমি মনে করি, খেলার ফলাফলটা সেই গড়ে দিয়েছে।’

তবে লিভারপুলকেও ধন্যবাদ দিতে কুন্ঠাবোধ করেননি তিনি। তার ভাষ্য, ‘লিভারপুল যে মনোভাব নিয়ে খেলেছে, সেটা সাহসী ছিল। কারণ আমার মনে হয় না চ্যাম্পিয়নস লিগে ক্যাম্প ন্যুতে বল পায়ে রাখার হিসাবে খুব বেশি দল বার্সেলোনার ওপরে থেকেছে। তারা সেদিক থেকে অনেক অনেক ইতিবাচক ছিল। সেজন্য তারা তিনটি বড় সুযোগও পেয়েছিল।’

  • সর্বশেষ