শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে মাঠে নামবে ব্যাঙ্গালুরু-মুম্বাই

স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এবারের আসরে এর আগেরবারের দেখায় মুম্বাইয়ের কাছে ৬ রানে হেরেছিল ব্যাঙ্গালুরু।

ব্যাঙ্গালোর এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। সেই জয়টিও তারা পেয়েছে সর্বশেষ ম্যাচে। প্রথম ছয় ম্যাচে তারা হারে। পয়েন্ট টেবিলে তারা এখন সবার নিচে অবস্থান করছে। অন্যদিকে, সাত ম্যাচ খেলে মুম্বাই জয় পেয়েছে চারটিতে। পয়েন্ট টেবিলে তারা এখন আছে চতুর্থ অবস্থানে।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্য্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, ইশান কিষাণ, রাহুল চাহার, জ্যাসন বেহরেনডর্ফ/মিচেল ম্যাকক্লেনাঘান, জ্যাসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ (সম্ভাব্য): পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মার্কাস স্টয়নিস, মঈন আলী, অক্ষদ্বীপ নাথ, পাওয়ান নেগি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, নভদ্বীপ সাইনি।

  • সর্বশেষ