শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসী হামলার আশংকায় অকল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে অর্ধশত অনুষ্ঠান বাতিল

আব্দুর রাজ্জাক : ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার প্রেক্ষাপটে প্রথম বিশ্বযুদ্ধে নিহত অস্ট্রেলিয়া ও কিউই সৈন্যদের স্মরণে নিউজিল্যান্ডে জাতীয় স্মরণসভা ও প্যারেডের আয়োজন সীমিত করা হয়েছে। ওই দুটি মসজিদে শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় অর্ধশত মুসুল্লি নিহত হবার পর এখনো দেশটিতে উচ্চ সতর্কতা জারি রয়েছে। গার্ডিয়ান

প্রতিবছর ২৫ এপ্রিল এধরণের স্মরণসভা ও প্যারেড ‘আনজাক’ অনুষ্ঠান হিসেবে পরিচিত।

নিউজিল্যান্ডের পুলিশ মঙ্গলবার অকল্যান্ডের রিটার্ন্ড সার্ভিসম্যান্স এসোসিয়েশনস (আরএসএ) কে আনজাক দিবসে তাদের কর্মসূচিগুলো সংকুচিত করার আহ্বান জানায়। স্থানীয় প্রশাসন গতবছর ৮৪টি অনুষ্ঠানের আয়োজন করলেও পুলিশের অনুরোধে এবার তা মাত্র ২৬টিতে নেমে এসেছে। জনসমাগমে নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে ঝুঁকি থাকলেও ‘আনজাক’ এর বিরুদ্ধে হুমকির তথ্য মেলেনি।

  • সর্বশেষ