শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলমানদের ঐক্য জরুরী হয়ে পড়েছে: এম এ আউয়াল

ইউসুফ আলী বাচ্চু : ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট এম এ আউয়াল বলেছেন, ‘পৃথিবীর বর্তমান বাস্তবতায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরী হয়ে উঠেছে। সারা পৃথিবীতে ইসলাম ধর্মের নামে যে জঙ্গিবাদের প্রচার করা হচ্ছে, বোমা হামলা হচ্ছে, এসবের পেছনে দায়ী হচ্ছে মুসলমানদের অনৈক্য। এ কারণে সবচেয়ে জরুরী হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করা।’

শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার একটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় এম এ আউয়াল এসব কথা বলেন। মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভায় দেশের আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন স্থানের ইমামরা উপস্থিত ছিলেন।

আলোচকরা সভায় মুসলমানদের ঐক্যের ওপর জোর দেন এবং ভবিষ্যতে ইসলামের বাধায় সবাই একযোগে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।

মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক এমপি এম এ আউয়াল বলেন, আজকে সারা দুনিয়ায় ইসলামের চর্চা না থাকায় দুর্নীতি-ঘুষ বেড়েছে। ইসলামের ঘুষের যেমন জায়গা নেই, তেমনি জঙ্গিবাদের জায়গাও নেই।

এম এ আউয়াল বলেন, ‘সারা পৃথিবীতে মাদকের গ্রাসে নষ্ট হচ্ছে মানবসম্প্রদায়। বাংলাদেশেও মাদকের ছোবলে ঘর ভাঙছে, সংসার নষ্ট হচ্ছে। এই মাদক ব্যবসায়ীদের নানা প্রভাবে নিরাপদ রাখা হচ্ছে। এর থেকে সবাইকে মুক্ত থাকতে হবে’।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ইউনাইটেড মুসলিম উম্মাহর প্রধান সমন্বয়কারী মজুমদার মুহাম্মদ আমীন, মুফতি মুহাম্মদ উছমান গণী প্রমূখ।

  • সর্বশেষ