শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, বললেন ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার দিন ক্রমেই কাছে আসছে। কিন্তু দল ঘোষনায় সমস্যা পড়ছেন অস্ট্রেলিয়া। গত এক বছর ধরে ফর্মে না থাকলেও সম্প্রতি ম্যাচ জয়ে তুঙ্গে আছে দলটি। এখন কাকে বাদ দিয়ে কাকে নিবে সে নিয়ে অস্ট্রেলিয়া বোর্ড আছে মধুর সমস্যায়। অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও জানিয়েছেন বিশ্বকাপের জন্য এই মুহূর্তে ১৫ সদস্যের দল নির্বাচন করা বেশ কঠিন হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে।

মঙ্গলবার দুবাইতে ল্যাঙ্গার বলেছেন, ‘আজ অথবা কাল, আমাদেরকে বিশ্বকাপের দল অবশ্যই ঘোষণা করতে হবে। তবে এক্ষেত্রে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু কিছু খেলোয়াড়কে হতাশ করতে হবে। আসলে দল নির্বাচন করাটা এখন আমাদের জন্য কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।’

২০১৮ সালে অস্ট্রেলিয়া একের পর এক সিরিজ হেরেছে। কিন্তু ভারত সফরের পর থেকে বদলে গেছে দলটি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হারিয়েছে।

টানা আট ম্যাচে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়া দল রীতিমতো উড়ছে। অ্যারোন ফিঞ্চ ফর্মে ফিরেছেন। উসমান খাজা পুরো সিরিজে লৌহমানব মূর্তিতে ছিলেন। ডেভিড ওয়ার্নার আইপিএলে দুর্দান্ত খেলছেন। স্মিথও খেলতে শুরু করেছেন। মিডল অর্ডারেও এই দলের অনেকেই ভালো করছেন।

  • সর্বশেষ