শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরিরবন্দরে নিয়মনীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠেছে অসংখ্য আবাসিক স্কুল

নুর নাহার : এক উপজেলাতেই গড়ে ওঠেছে ৪৭ টি আবাসিক স্কুল। আর তিন কিলোমিটারে রয়েছে ২১টি স্কুল। নিয়মনীতি উপেক্ষা করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দিনাজপুরে চিরির বন্দরে এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই চলছে ভাড়া বাসায়। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন আর স্বীকৃত নীতিমালার বিরোধী। চ্যানেল ২৪

দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা। বেশির ভাগ প্রতিষ্ঠানে নেই কোনো খেলার মাঠ কিংবা পাঠদানের প্রয়োজনীয় ব্যবস্থা। এছাড়াও বেসরকারি ৪৭টি আবাসিক স্কুলের মধ্যে ২১টিই রয়েছে তিন কিলোমিটারের মধ্যে। অথচ নীতিমালায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ন্যূনতম দূরত্ব থাকতে হবে এক কিলোমিটার।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হঠাৎ হয়েছে। এগুলো আমাদের আয়ত্তে ছিলো না। তবে এখন আমাদের নজরে এসেছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবো। যেগুলো অনুমোদনবিহীন সেগুলোর বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে।

চিরিরবন্দর উপজেলার শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, নীতিমালা ভেঙ্গে কিভাবে এসব প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। এই নীতিমালার আলোকে সরকারের অনুমতি নেয়ার জন্য কি পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে জানতে চেয়ে গত ১০ মার্চ একটি পত্র দিয়েছি।

  • সর্বশেষ