শিরোনাম
◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছরে ২ হাজার তিমি শিকারের অনুমোদন দিল আইসল্যান্ড

রাশিদ রিয়াজ : আইসল্যান্ডে দুটি তিমি শিকার কোম্পানিকে আগামী ৫ বছরে ২ হাজার তিমিকে নিধনের অনুমোদন দেয়া হয়েছে। যদিও পরিবেশবাদি ও প্রাণিরক্ষা আন্দোলনকারীরা এ নিয়ে ব্যাপক আন্দোলন করে যাচ্ছে তারপরও এধরনের অনুমোদন দেয়া হলো। এক বিবৃতিতে আইসল্যান্ডের মৎস্য ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছেন বছরে সর্বোচ্চ ২০৯টি ফিন তিমি ও ২১৭টি মিন্ক তিমি শিকার করা যাবে। সিএনএন

দেশটির কর্তৃপক্ষ আরো বলছে ইউনিভার্সিটি অব আইসল্যান্ড ও ম্যারিন রিসার্চ ইন্সটিটিউটের গবেষণায় দেখা গেছে এ হারে তিমি শিকার করলে তাতে কোনো ভারসাম্য বিনষ্ট হবে না। বরং তিমির বংশবৃদ্ধি টেকসই অবস্থানেই থাকবে। আইসল্যান্ডের সমুদ্র সীমায় অসংখ্য তিমির বাস। তবে আন্তর্জাতিক আইন মেনেই দেশটিতে তিমি শিকারের সুযোগ দেয়া হয়। কিন্তু আইসল্যান্ড এনভায়রনমেন্ট এ্যাসোসিয়েশন এধরনের তিমি শিকারের অনুমোদনের ব্যাপক সমালোচনা করছে। এছাড়া তিমি ও ডলফিন রক্ষা প্রতিষ্ঠান ডব্লিউডিসি বলছে, তিমি শিকার আইসল্যান্ডের জন্যে খুব বেশিদিন অর্থনৈতিকভাবে লাভজনক থাকবে না। আর তিমির মাংস পছন্দ করেন বেশিরভাগ পর্যটকরা।

বছরে তিমি শিকারে আইসল্যান্ডের অর্থনীতিতে যোগ হয় প্রায় সাড়ে ১৩ মিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়