শিরোনাম
◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তারের মত আগে অর্থ পাচারের কারণ জানতে হবে

ড. আবুল বারাকাত : আমাদের দেশে প্রতি নিয়ত বিভিন্ন উপায়ে অর্থ পাচার হচ্ছে। গত দশ বছরে প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। যা আমাদের দেশের ও বিশ্বের বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই অর্থ পাচার সম্পর্কে অনেক আগে থেকেই আলোচনা পর্যালোচনা হয়েছে, হচ্ছে, হবে। একটি উদাহরণ দিয়ে বলি, আপনার যখন অসুখ হয়, তখন আপনার একটি ভাল ডাক্তারের প্রয়োজন হয়। ধরুন, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনাকে ডাক্তার ঔষধের ব্যবস্থা পত্র দিলো, কোন প্রকার চেক আপ না করেই।

তাহলে আমি বলবো, সে ডাক্তার নয়। কারণ, সে কিভাবে কোন কিছু চেক আপ না করেই আপনাকে ঔষধের ব্যবস্থা পত্র দেয়? তাই যে ডাক্তার উপযুক্ত চেক আপ করে তারপর ব্যবস্থা পত্র দেন, তিনিই মূলত ভাল ডাক্তার। তিনি প্রথমে তার রোগীর রোগের লক্ষণ ও কারণগুলো দেখেছেন, তারপর ব্যবস্থা পত্র দিয়েছেন। ঠিক তেমনি আমাদের সবার আগে আমাদের দেশ থেকে কেন অর্থ পাচার হচ্ছে, তার কারণ ও লক্ষণ গুলো বের করতে হবে। তারপর এই অর্থ পাচার বন্ধের কথা চিন্তা করতে হবে। নইলে আমাদের অর্থ পাচার বন্ধ করা যাবে না।

পরিচিতি : অর্থনীতিবিদ
মতামত গ্রহণ : শাখাওয়াত উল্লাহ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ