শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সমালোচনায় জাতি প্রতারিত বোধ করছে : পাকিস্তানি সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যথেষ্ট ভূমিকা রাখছে না মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সমালোচনায় পুরো জাতি প্রতারিত বোধ করছে বলে মার্কিন এক জেনারেলের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেলের সঙ্গে টেলিফোন আলাপে বাজওয়া এ মন্তব্য করেন বলে পাকিস্তানের সেনাবাহিনী বরাত দিয়ে রয়টার্সকে জানিয়েছে।

বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ‘মিথ্যা ও প্রতারক’ আখ্যায়িত  করার পর তার প্রশাসন ইসলামাবাদে দুইশ কোটি ডলার নিরাপত্তা সহায়তা স্থগিতের ঘোষণা দেয়।

পাকিস্তানি সেনাবাহিনী  এক বিবৃতিতে জানায়, “দশককালের সহযোগিতার পর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কথাবার্তায় পুরো পাকিস্তান যে প্রতারিত বোধ করছে তা বলেছেন জেনারেল।”

আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্ককে নিজেদের মাটি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে পাকিস্তান বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। জঙ্গি এ গোষ্ঠী দুটিকে ওই অঞ্চলে মার্কিন বাহিনী ও কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলার জন্য দায়ী করা হয়।

মার্কিন প্রসাশনের আরও অভিযোগ আফগানিস্তান বিষয়ে ইসলামাবাদ ‘ডবল গেম’ খেলছে। তারই ধারাবাহিকতায় ট্রাম্পের টুইট এবং গত সপ্তাহে নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা।

নতুন বছরের প্রথম দিন এক টুইট বার্তায় ট্রাম্প জানান, দেড় দশক ধরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ‘মিথ্যা ও প্রতারণা ছাড়া কিছুই পায়নি’। পাকিস্তান মার্কিন নেতাদের ‘বোকা মনে করছে’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ অস্বীকার করে পাকিস্তান এক বিবৃতিতে জানায়, সমালোচনার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ দেওয়া হাজারো পাকিস্তানির আত্মত্যাগকে যুক্তরাষ্ট্র অশ্রদ্ধা করেছে।

শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনী দুই জেনারেলের কথোপকথনের কথা জানিয়ে বলে, পাকিস্তানের সীমানার ভেতরে যুক্তরাষ্ট্র একতরফা কোনো পদক্ষেপ নেবে না বলেও বাজওয়াকে আশ্বস্ত করেছেন ভোটেল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ কথোপকথনের কথা স্বীকার করলেও আলোচনার বিস্তারিত জানাতে রাজি হয়নি।

“দ্বিপাক্ষিক স্বার্থ ও পারষ্পরিক উদ্বেগকে মূল্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছি,” বলেন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এয়ার ফোর্স কর্নেল জন থমাস। সূত্র: বিডিনিউজ ২৪

 

  • সর্বশেষ