শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৪ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ কর্মকর্তার পদত্যাগ

জান্নাতুল ফেরদৌসী: এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ এবং একজন পরিচালক পদত্যাগ করেছেন।

মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সকালে, রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের ইজিএম ও এজিএম সভায় পদত্যাগ করেন তারা। এ সময় কমিটিতে কিছু পরিবর্তন আনা হয়। নতুন করে নির্বাচন করা হয় তিন পরিচালককে।

মার্শেদ খান বলেন, ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে এসেছেন এম এ আওয়াল, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ এবং নতুন তিন পরিচালক হয়েছেন শিরিন শেখ, সাজির আহমেদ, মোশতাক আহমেদ চৌধুরী।

ওয়াহিদুল হক ২০০৭ সালে বেসরকারি এই ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগ দেন। এরপর ২০০৮ এ তিনি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন।  সূত্র: ডিবিসি নিউজ টিভি

  • সর্বশেষ