শিরোনাম
◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে ◈ দিনের টেস্টেও গোলাপি বল চালুর প্রস্তাব পাকিস্তানের, সমর্থন হেসন-বাবরের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত

আরমান কবীর, টাঙ্গাইল: [২] জেলার মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ আবু রায়হান (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা স্কুলশিক্ষক হাবিবুর রহমান। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন সড়ক) পুষ্টকামুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত হাফেজ আবু রায়হানের বাড়ি উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে।

[৫] নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবু রায়হান এ বছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করছে। বাবা হাবিবুর রহমান উপজেলার ছিট মামুদপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে যাচ্ছিল রায়হান। ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে উপজেলার বাঁশতৈল পরীক্ষা কেন্দ্রে ডিউটিতে যাওয়ার কথা ছিল তার বাবার। পথিমধ্যে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপ পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৬] মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ