শিরোনাম
◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

তপু সরকার, হারুন: শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী।

ওই ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২২) গুরুতর আহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী হলদীগ্রাম এলাকার শফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে মোটরসাইকেলচালক শাহজামাল দ্রুতগতিতে
উপজেলা সদরের দিকে যাওয়ার সময় সন্ধ্যাকুড়া এলাকায় রাস্তা পারাপারের মুহূর্তে খালেদা আক্তারকে সজোরে ধাক্কা দেন। এতে তার শাড়ি মোটরসাইকেলে পেঁচিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর শাহজামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ